
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম শহরতলী বোয়াল খালি উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল(৩৯)কে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) রাত ৮ টার সময় উপজেলার কালুরঘাট এলাকা থেকে সেনাবাহিনী বোয়াল খালি উপজেলা ক্যাম্পএর দায়িত্বরত মেজর রাসেলের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাইফুল উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামের আহমদ ছফার ছেলে।
সেনাবাহিনী বোয়াল খালি ক্যাম্পের দায়িত্বরত মেজর রাসেল বলেন, আটককৃত সাইফুলকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান পরিচালনা করা হবে, এবং তাকে আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।