
এম,মছিবুর রহমান বাবুল
উপজেলা প্রতিনিধি
বোয়াল খালি, চট্টগ্রাম।
তারিখ- ২৩/১১/২০২৪
চট্টগ্রাম জেলা বোয়াল খালিতে আগুনে পুড়ে সর্বত্র হারিয়ে জিবন যাপন করছেন অন্তত পনের পরিবার। উপজেলার অন্তর্গত ৫ নং সারোয়াতলী ইউনিয়নে বেঙ্গুরা ৩ নং ওয়ার্ড চৌধুরী বাড়িতে গতকাল(২২/১১/২০২৪) শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে মূছা চৌধুরীর পরিবার থেকে গ্যাসের চুলার মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন পার্শ্ববর্তী জনেরা।
যে ঘর থেকে আগুন শুরু হয়েছে, ঐ ঘরের লোকেরা পাশের জনদের খবরটা না দেওয়ার কারণে ৬/৭ ঘরের অন্তত পনের পরিবারের মালামাল,টাকা পয়সা, স্বর্ন অলংকার সহ অনেক ছেলে মেয়ের আসন্ন সামনে বার্ষিক পরীক্ষা বই পুস্তক পর্যন্ত আগুনে জ্বলে পুড়ে ছায় ছাড়া আর কিছু নাই। আগুনে পুড়া স্হানকে দেখতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও শত শত জনসাধারণ। উক্ত পুড়ে যাওয়া পরিবারের হিসেবে কোটি টাকার মতো ক্ষতির সর্ব শান্ত হওয়া দিদারুল আলম,জাহাঙ্গীর আলম,মাহাবুল আলম,মোহাম্মদ নয়ন,আমজাদ, ইউছুপ, রাসেদ,ফরিদ শামসু, শাহ আলম,সুমন, জাবেদ, মোরশেদ মানিক, ও মূছা চৌধুরী এলাকার বিত্তশালী ও বোয়াল খালি উপজেলা প্রশাসনের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।