1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালী প্রেসক্লাবের দুই দিনব্যাপী বার্ষিক ফ্যামিলি ট্যুর সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

চট্টগ্রাম বোয়ালখালী প্রেসক্লাবের দুই দিনব্যাপী বার্ষিক ফ্যামিলি ট্যুর সম্পন্ন

এম,মছিবুর রহমান বাবুল,  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

আয়োজনে আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বোয়ালখালী প্রেসক্লাবের দুই দিনব্যাপী 
ফ্যামিলি ট্যুর ও আনন্দ ভ্রমণ-২০২৬। 
গত(১৭ও১৮ জানুয়ারি)শনিবার এবং রবিবার পর্যটন নগরী কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও নৈসর্গিক সৌন্দর্যের বেলাভূমিতে প্রতি বছরের মতো এই বছরেও স্ত্রী-সন্তানদের নিয়ে প্রানের উৎসব আনন্দ ভ্রমণে মিলিত হন বোয়ালখালী প্রেসক্লাবের সদস্যরা। 
শনিবার সকাল ৮ টায় বোয়ালখালী উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে আল্লাহর দরবারে দোয়া কামনায় করে মোনাজাতের 
মাধ্যমে দুইটি বাসে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণে যাত্রা শুরু করেন বোয়ালখালী প্রেসক্লাবের সদস্যরা। এরপর কক্সবাজারে পৌঁছে প্রকৃতির সাথে মিশে যান তারা। দিনভর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরাঘুরি শেষে সন্ধ্যার পর পরই শুরু হয় একেরপর এক অনুষ্ঠানমালা। দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণে ছিল আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,র‍্যাফেল ড্র, হাউজিসহ আরো নানা আয়োজন। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আর হাসিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।র‍্যাফেল ড্র-এ ছিল একাধিক আকর্ষণীয় পুরস্কার,  দুইদিনের কর্মসূচিতে কয়েক গ্রুপে ভাগ হয়ে সুশৃঙ্খলভাবে লাবনী সী বিচ,সুগন্ধা সী বিচ, ইনানী সী বিচ, ফিসওয়ার্ল্ড,পর্যটন স্পটে ঘুরা ও ফটোসেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সবাই। এলাকায় ফিরে আসার মধ্য দিয়ে দুই দিনের সফল হয়েছে আনন্দ ভ্রমণ।
অনুষ্ঠানকে সফল করতে যারা বুদ্ধি,পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সফল সভাপতি মো:সিরাজুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park