1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম নগরীর খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

চট্টগ্রাম নগরীর খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ

রাজু শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

চট্টগ্রামের খুলশী এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১ টায় সময় দক্ষিণ খুলশীর ৩ নাম্বার রোডের সানমার রয়েল রিচ বিল্ডিং গোয়েন্দা সংস্থার সদস্য (ডিবি) পরিচয়ে ডাকাতির সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মহি উদ্দিন (৪৫) আবদুস সবুর (৩৭) মো. ইয়াকুব (৩৫) মোজাহের আলম (৫৫) মো. রোমেল (৪১) ওসমান (২৪) আবদুল মান্নান (৩৫) ও শওকত আকবর (২৮)
মো. ওয়াজেদ (৩৬) মো. হোসাইন (৪২) রুবেল হোসেন (২৫)

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ১৩ জনের একটি দল খুলশীর ৩ নম্বর রোডের একটি বহতল ভবনের সামনে আসে। ভবনের নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেন।

এরপর ভবনে ঢুকে নিরাপত্তাকর্মীদের আটকে রেখে অষ্টম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়েন। ওই সময় বাসায় ছিলেন না গিয়াস উদ্দিন। বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকেন মাইক্রোবাসে আসা ব্যক্তিরা। বাসায় ঢুকে জিনিসপত্র তছনছ করেন তাঁরা।

এরই মধ্যে ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর খুলশী থানার পুলিশ এসে ১১ জনকে আটক করে নিয়ে যায়। অভিযানের সময় দুজন পালিয়ে গেছেন। আসামিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ভাই জালাল উদ্দিন আনসারী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাংবাদিকদের বলেন ফ্ল্যাটে তাঁর ভাইয়ের পরিবারের কেউ ছিলেন না। তাঁরা বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে একদল লোক দরজা ভেঙ্গে তাঁর ভাইয়ের বাসায় ঢোকেন। তাঁরা বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করেন। পরে পুলিশ এসে ১১ জনকে থানায় নিয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করা চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) ফয়সাল আহমেদ সাংবাদিকদের জানায় : ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park