1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে সেতু ভেঙ্গে দুই ভাগ, যানবাহন চলাচল করছে এক পাশে - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

চট্টগ্রামে সেতু ভেঙ্গে দুই ভাগ, যানবাহন চলাচল করছে এক পাশে

মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পঠিত

‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎
‎চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কে স্টারশিপ গলিরমুখে একটি সেতুর একপাশে দুইভাগ হয়ে যায়।
‎
‎বৃহস্পতিবার গভীর রাত থেকে নগরীতে বৃষ্টি শুরু হয়। ভোর থেকে টানা বর্ষণে নগরীর ইপিজেডে, এমবিবি গেট , হালিশহর , মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, চান্দগাঁও আবাসিক, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
‎
‎বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নগরীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অফিস। শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত।
‎
‎ এতে নগরের ২ নম্বর গেইট থেকে অক্সিজেনমুখী অংশে যান চলাচল বন্ধ রয়েছে। একপাশ দিয়ে যান চলাচল করায় গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যানজট তৈরি হয়েছে।
‎
‎বৃষ্টির কারণেই বৃহস্পতিবার সকালে সেতুটি ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
‎
‎তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী জানান: শীতল ঝর্ণা খালের উপর ইটের তৈরি সেতুটি ১৯৮০ সালের দিকে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝর্ণা খাল করা হয়েছে। এতে সেতুর চেয়ে খালের প্রস্থ বেড়েছে। ফলে পানির স্রোতে সেতুর একাংশ দুই ভাগ হয়ে ধ্বংসে গেছে। সেতুটি এখন পুনঃনির্মাণ করতে হবে।
‎
‎এদিকে সেতুটি ভেঙ্গে যাওয়ায় বায়েজিদ বোস্তামি সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। কারণ নাসিরাবাদ ও ষোলশহর শিল্প এলাকার কারখানার শ্রমিকরা এই পথ দিয়ে যাতায়াত করেন। এছাড়া উত্তর চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি যাতায়াতের প্রধান মাধ্যম এটি।
‎
‎পরে ঘটনাস্থল পরিদর্শনে যান চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন জানান: এটা ২০ ফুটের একটি ব্রিজ। এটা করতে হবে ৬০ ফুট। কিন্তু যে বাজেট দরকার, তা আমাদের নেই। এখানে প্রায় ৯ কোটি টাকা খরচ হবে। এখন নিজস্ব তহবিল থেকে করতে হবে। চলমান জলাবদ্ধতা প্রকল্পের অধীনে শীতল ঝর্ণা খাল খনন করা হয়েছে। তাতে জলাবদ্ধতা কমেছে। কিন্তু নিচ থেকে মাটি ওঠানোর কারণে ব্রিজের নিচের মাটি সরে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park