1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে মেসেজ পার্লারের আড়ালে রমরমা দেহ ব্যবসা — প্রশাসনের নীরব ভূমিকা! - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

চট্টগ্রামে মেসেজ পার্লারের আড়ালে রমরমা দেহ ব্যবসা — প্রশাসনের নীরব ভূমিকা!

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮৫ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ সানমার ওশান সিটির বিপরীতে ওমর গনি প্লাজার হোটেল প্যারাডাইস (নিউ) আবাসিকের চতুর্থ তলার ছাদে ‘মেসেজ পার্লার’-এর নামে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। এ অবৈধ ব্যবসার নেতৃত্বে রয়েছেন নাজমুল বিন হোসাইন রাসেল ও তার সহযোগী ইমরান নামের দুই চিহ্নিত ব্যক্তি।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, “বসুন্ধরা পার্লার” নামের এই কথিত মেসেজ পার্লারের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ভিতরে অবস্থান করছেন বেশ কয়েকজন নারী, অপেক্ষমাণ খদ্দেরদের জন্য। বাহ্যিকভাবে দেখে বোঝার উপায় নেই ভিতরে চলমান অনৈতিক কর্মকাণ্ডের।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মুহূর্তের মধ্যে চম্পট দেয় রাসেল-ইমরান গং। তারা ছাদের অন্য পাশ দিয়ে পালিয়ে যায়, রেখে যায় ভিতরে আটকা পড়া ৭ থেকে ৮ জন নারীকে। ক্যামেরার লেন্স দেখেই কান্নায় ভেঙে পড়েন নারীরা। সাংবাদিকদের সামনে ফুঁপিয়ে ফুঁপিয়ে তারা জানান, রাসেল ও ইমরান তাদের আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করছে। তাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন!

ভুক্তভোগীদের অভিযোগ, পালাতে চাইলে রাসেল-ইমরান তাদের উপর চালায় অকথ্য নির্যাতন ও গালাগাল। কেউ বের হতে চাইলে শারীরিক নিপীড়নও চালানো হয়।

নারীরা আরও জানান, রাসেল স্থানীয় রাজনীতির সাথে যুক্ত এবং তার ছত্রছায়ায় সন্ধ্যার পর অনেক প্রভাবশালী নেতা এখানে আনাগোনা করে। পুরো পার্লারটি রাসেলের ইশারায় পরিচালিত হয় এবং ইমরান মূলত খদ্দের সংগ্রহের কাজ করে থাকে।

ঘটনাস্থলে পরে রাসেলপন্থী রাশেদ দলবল নিয়ে হাজির হয়ে সাংবাদিকদের হুমকি প্রদর্শন করে এবং বিভিন্ন সাংবাদিকের পরিচিত বলে দাবি করে চাপ সৃষ্টির চেষ্টা করে। রাসেল দাবি করে, তার নাকি অনেক গণমাধ্যম কর্মীর সাথে গভীর সখ্যতা রয়েছে।

প্রশ্ন উঠেছে—প্রশাসনের নাকের ডগায় কীভাবে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড দিনের পর দিন চলে? চট্টগ্রামে স্পা সেন্টার আর মেসেজ পার্লারের আড়ালে ছড়িয়ে পড়েছে অশ্লীলতার বিষবৃক্ষ। তরুণ সমাজ নষ্ট হচ্ছে, সামাজিক অবক্ষয় চরমে পৌঁছাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান জানান, “আমি পুলিশ পাঠিয়েছি, বর্তমানে স্থানটি বন্ধ পাওয়া গেছে। এর আগেও কয়েকবার অভিযান চালানো হয়েছে।”

সচেতন মহলের দাবি, প্রশাসনিক শক্ত হাতে হস্তক্ষেপ ছাড়া এই নোংরামি বন্ধ করা সম্ভব নয়। এখনই কঠোর পদক্ষেপ না নিলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে—এ আশঙ্কা জোরালো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park