1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে বসতবাড়িতে আগুনে প্রাণ গেল ২ জনের ও চিকিৎসাধীন আছেন তিন জন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

চট্টগ্রামে বসতবাড়িতে আগুনে প্রাণ গেল ২ জনের ও চিকিৎসাধীন আছেন তিন জন

রাজু শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বলুয়ার দিঘীর পশ্চিম পাড় জাফর সওদাগর কলোনির বসতবাড়িতে আগুনে ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এতে দুজনের মৃত্যু হয় তাদের নাম হলো : ইলিয়াস (৫০) ও পারভিন আক্তার (৪৫)।
ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের নাম হলো: ফয়সাল (১৯), শাহীনা আক্তার (২৩) ও সোহান (১৯)।

তবে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক সাংবাদিকদের জানান: সকাল ৬টা ৪২ মিনিটে চট্টগ্রামের বলুয়ার দিঘীর পশ্চিম পাড় জাফর সওদাগর কলোনিতে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল আটটায় আগুন নেভায়। আগুনে  পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। এ ঘট্নায় পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেছেন।
আগুনে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে- বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান রফিক উদ্দিন জানান : দুইজন মারা গেছেন আহত তিনজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park