1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘুষ ছাড়া সেবার মানসিকতা নিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে : ডিসি মোস্তাক আহমেদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘুষ ছাড়া সেবার মানসিকতা নিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে : ডিসি মোস্তাক আহমেদ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ বলেছেন “আমি কি করছি নিজের বুকে হাত রেখে বিবেকের কাছে প্রশ্ন করেন কোন বিচারের প্রয়োজন হবে না। ঘুষ, চাঁদাবাজী, প্রাইভেট ও কোচিং বানিজ্য বন্ধ করতে হবে। সমাজে ভাল ও খারাপ দুই ধরনের মানসিকতার মানুষ আছে। নিজেদের কর্ম বিচার করলে আমরা বলতে পারব আমরা কোন পথে আছি। শয়তান, দুষ্টু লোক সমাজে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা এমন সমাজ গড়বো যেখানে থাকবে না কোন জেল, হাজত। মানুষ অপরাধ করবে না। কেউ টাকা চাইলে তাকে প্রতিরোধ করুন- প্রয়োজন হলে আমাকে জানান। খারাপ ও অন্যায় কাজে প্রতিবাদ শুরু করেন। দেখবেন এমননি এমনি সব ঠিক হয়ে যাবে।খারাপ ও অন্যায় কাজে প্রতিবাদ শুরু করেন।এসময় তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক হিসাবে ট্যাক্সের টাকায় মাসের বেতন নেন। কিন্তু কিছু মানুষ তা ভুলে গিয়ে বাড়তি আয়ের প্রতিযোগীতা করেন। সেসব ভুলে গিয়ে মানুষের সেবায় কাজ করেন। এতে মানুষের ভাল বাসা ও পরকালে মুক্তি পেতে পারেন। কেউ টাকা চাইলে বলবেন, টাকার কথা ভুলে যান, সঠিক কাজ করেন। দুর্নীতি, অনিয়মের দিন শেষ। আমরা এমন সমাজ গড়বো যেখানে থাকবে না কোন জেল, হাজত। মানুষ অপরাধ করবে না। গ্রামগুলো হবে আদর্শ গ্রাম। আমি ২০০৮ সালে আমার এলাকায় ১৬টি গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করেছি। আজও সেখানে কোন অশান্তি, বিশৃঙ্খলা নেই। যে কোন সমস্যা সমাধানে গ্রামের মানুষ নিজেরাই সমস্যার সমাধান করেন”।

২১শে অক্টোবর (সোমবার) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডিসি মোস্তাক আহমেদ এসব কথা বলেন ।

অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী মিলন কুমার ঘোষ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park