1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট কিন্ডারগার্টেন স্কুলের টয়লেট ব্যবহারের অনুপযোগী, স্বাস্থ্য ঝুঁকিতে স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকেরা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

গোয়াইনঘাট কিন্ডারগার্টেন স্কুলের টয়লেট ব্যবহারের অনুপযোগী, স্বাস্থ্য ঝুঁকিতে স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকেরা।

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গোয়াইনঘাট কিন্ডারগার্টেন স্কুলের টয়লেট ব্যবহারের অনুপযোগী, অপরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ঝুকিতে স্কুলের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থীরা, দূর্ভোগের চরমে। স্কুলে নেই পর্যাপ্ত টয়লেট, নেই হাত ধোয়ার ব্যবস্থা। একজন সুস্থ মানুষ যেন রোগী হওয়ার সম্ভাবণা। জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও শিক্ষকরা টয়লেট ব্যবহারে পড়েন বিড়ম্বনায়। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশের টয়লেটের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন শিক্ষার্থীরা। টয়লেটের এমন বেহাল দশায় কর্তৃপক্ষ উদাসীন।
 
চিকিৎসকদের তথ্যমতে, অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে টাইফয়েড, জন্ডিস, কলেরা বা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়াও অপর্যাপ্ত টয়লেটের কারণে প্রস্রাব চেপে রাখায় মূত্রনালিতে সংক্রমণ ঘটছে। বিশেষ করে নারীরা পরিবেশ না পেয়ে জরুরি প্রয়োজনেও টয়লেট ব্যবহার করতে পারেন না। আবার পিরিয়ডকালীন প্রয়োজনে টয়লেট ব্যবহার না করলে মূত্রনালির পাশাপাশি জরায়ুতে সংক্রমণের ঝুঁকি থাকে। ফলে অনেকেই আক্রান্ত হচ্ছেন জরায়ুর সংক্রমণে।
 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোয়াইনঘাট কিন্ডারগার্টেন স্কুল ঘুরে দেখা যায়, প্রতিদিন কমপক্ষে প্রায় ১০০-১৫০ জন শিক্ষক,শিক্ষার্থীর ও অভিভাবকরা স্কুলে এসে থাকেন। এখানে বিশাল সংখ্যক মানুষের জন্য টয়লেট অপর্যাপ্ত। টয়লেটের সঙ্গে হাত ধোয়ার বেসিন বা জায়গার ব্যবস্থা নেই। অসতর্কভাবে কেউ টয়লেট ব্যবহার করলে পিচ্ছিল ফ্লোরে পড়ে অপ্রীতিকর কিছু ঘটতে পারে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সাথে কথা বললে তিনি বলেন, খুব শিঘ্রই টয়লেটের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park