1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার, সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব-এর এক বছর মেয়াদি ২২ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কৃষাণ মাঝি পত্রিকার ক্রাইম রিপোর্টার মো: বিলাল উদ্দিন সভাপতি, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সুলেমান সিদ্দিকী সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মাসুক আহমদ ও শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ডালিম আহমদ ও লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক: জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আল মারুফ,
দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির,
প্রচার সম্পাদক মারুফ আহমদ, ক্রীড়া সম্পাদক মো: আব্দুল হালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম আজম, নির্বাহী সদস্য হাবিব আহমদ, সাকিব আহমদ, ইকবাল আহমদ, মো: আল আমিন, জাহাঙ্গীর আলম। সদস্য বেলাল উদ্দিন আল আজাদ ও শরিফ সালেহীন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা দেশবাসীর সামনে তুলে ধরতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park