1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়াইনঘাট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 

আফাজ উদ্দিন জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আট কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছ বিজিবি।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী রাধানগর এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদা’র নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। 

মঙ্গলবার দুপুরে জাফলংয়ের সংগ্রাম ভিওপিতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ৪৮ বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী-২,৯০৭ পিস, কাশ্মীরি শাল- ১,১৬২ পিস, থ্রী পিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২,৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১,১৬০ মিটার, মকমলের সোভার কভার-১৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪,৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ ১,৬৬৯ পিস, জনসন বেবী লোশন ৬১২ পিস ব্রিকস চকলেট-২,৬২,৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট ১৩,২৬০ পিসসহ বিভিন্ন ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১ শত ৫০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park