
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে ২৪ ফেব্রুয়ারী সোমবার বার্ষীক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে গোয়াইনঘাট সরকারি কলেজের বার্ষীক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন আমাদের সুন্দর একটা জাতি উপহার দেওয়ার জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে। মস্তিষ্কের সৃষ্টিশীল উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটাতে হবে এবং সেটা ব্যবহার করতে হবে বাস্তব জীবনে। একটি এলাকা পরিবর্তনে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করতে হবে। এই কলেজের ১০তলা একটি ভবন দেওয়ার জন্য ঢাকায় গিয়ে শিক্ষা সচিবের সাথে আলোচনা করবেন বলেও তিনি জানান। কলেজকে আরো উন্নত এবং ভালোর তালিকায় নিয়ে যেতে শুধু ভবন করলেই হবে না, খেলাধুলার মাঠও রাখতে হবে। তখন অন্য এলাকা থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসবে।

কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃঞ্চ রায়। অর্থনীতি প্রভাষক আতিকুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আইসিটি প্রভাষক ফারুক আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের পৃথক ১৪টি ইভেন্টে কলেজের ছাত্র-ছাত্রীরা গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মিউজিক্যাল পিলো ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা, কৌতুক,হাড়িভাঙা, যেমন খুশি তেমন সাজ,দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কলেজের হলরুমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।