1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

গোয়াইনঘাট ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩১২ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর আয়োজনে উপজেলার সাধারণ শিক্ষার্থীদের নিয়ে “ছাত্র সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সঞ্চলনায় ‘আগামীর সমৃদ্ধ গোয়াইনঘাট বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক “ছাত্র সমাবেশ” – এ বক্তারা গোয়াইনঘাটের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেছেন।

ছাত্র সমাবেশে উপজেলার শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন, খনিজ সম্পদ, নাগরিক সেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন ইমরান রিয়াজ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ রুবেল, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মিজানুর রহমান দৌলত, নাদিম মাহমুদ, নাজমুস ফাহিম, নুরুল হুদা, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী তুষার, নাদিম হাসান, খয়রুল আমিন, আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ আল মামুন, রাকিব হোসাইন, আল আমিন, আরিফ, প্রচার সম্পাদক মামুন আহমদ।

উপস্থিত ছিলেন ইকবাল সাইলুজ, সজীবুর, শাহ জামান, জাকারিয়া, জুবের, ইমরান, রাজু, এহসান, সজীব, রাসেল, নাহিদ, সাইদুল, কামরুল, মামুন, জুবায়ের, আরিফ, মুস্তাফিজ, তারেক, সাদিক, শিমুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park