1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে শহীদ জিয়া পরিষদের আনন্দ মিছিল ও পথসভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

গোয়াইনঘাটে শহীদ জিয়া পরিষদের আনন্দ মিছিল ও পথসভা

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৯৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাটে শহীদ জিয়া পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট জেলা শহীদ জিয়া পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় গোয়াইনঘাট থানা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদ গোয়াইনঘাট উপজেলা কমিটির সভাপতি মঈনুদ্দিন মনু এবং পরিচালনা করেন সদস্য সচিব সাদেক আহমদ। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ শহীদ জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা নবগঠিত কমিটির ভূয়সী প্রশংসা করে বলেন, শহীদ জিয়া পরিষদ একটি আদর্শিক সংগঠন হিসেবে তরুণ সমাজকে দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে।
আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “মা, মাটি ডাকছে – তারেক রহমান আসছে” সহ বিভিন্ন স্লোগানে গোয়াইনঘাট থানা সদর এলাকা মুখরিত করে তোলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park