1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন! - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

গোয়াইনঘাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জন্য আপন বড়ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ছোটভাই। আজ শনিবার (১৫ জুন) বিকলে চারটার দিকে উপজেলার নিয়াগুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম আলী (৪৫) ঐ গ্রামের হোসেন আহমদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই রুহুল আমিন পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
তিনি স জানান,নিয়াগুল গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।স্থানীয় সুত্রে জানা গেছে, ইব্রাহীম ও রুহুলের মধ্যে জমি নিয়ে পারিবারিকভাবে বিরোধ ছিলো। আজ শনিবার বিকেলে জমি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বড়ভাই রুহুল আমিন একটি রড দিয়ে ছোটভাই ইব্রাহিমকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park