1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে পাথর কোয়ারি সচলের দাবীতে প্রতিবাদ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়াইনঘাটে পাথর কোয়ারি সচলের দাবীতে প্রতিবাদ সমাবেশ

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

দেশের অন্যতম পাথর কোয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি। পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে স্থানীয় হাদারপার বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসম্বর) দুপুরে স্থানীয় হাদারপার বাজারে উক্ত সমাবেশে কর্মসূচি পালন করা হয়। বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এম এ হকের সভাপতিত্বে ও বিছনাকান্দি পাথর সাপ্লাইয়ার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও পাথর ব্যবসায়ী সমিতির সদস্য বদরুজ্জামান বদরুলের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ব্যবসায়ী আব্দুন নুর, সাবেক মেম্বার ওসমানগনি,ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস শহীদ, সিফত উল্লাহ, কলিম উল্লাহ, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্র সংসদের আহবায়ক আব্দুল মান্নান,মাহবুবুল আলম যুবদল নেতা ১নং রুস্তমপুর ইউনিয়ন, রুস্তুমপুর ইউনিয়ন জামাতের আমির জসিম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক,বিছনাকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস ছত্তার, আবুল হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের গত ৩০ অক্টোবরের রায়ের প্রেক্ষিতে বৈধ ভাবে বিছনাকান্দি পাথর ব্যবসায়ীগন পাথর ক্রয় করার পর সহকারী কমিশনার ভুমি, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় পুলিশ প্রশাসন এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কতৃক অবৈধ ভাবে পাথর জব্দের প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ভারত থেকে এলসির মাধ্যমে পাথর ক্রয়ের লক্ষে পতিত  আওয়ামী লীগ সরকার অবৈধভাবে  আইন করে বিছনাকান্দি সহ দেশের সবকটি পাথর কোয়ারি বন্ধ করে। অবিলম্বে পাথর কোয়ারি খুলে না দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park