1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে টাস্কফোর্স অভিযান বালু-পাথর লুটপাটে বহিরাগত ১০ হাজার শ্রমিক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাটে টাস্কফোর্স অভিযান বালু-পাথর লুটপাটে বহিরাগত ১০ হাজার শ্রমিক

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে বিজিবি-পুলিশ সহযোগে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা বিনষ্ট করে নদীতে ফেলা হয়েছে। আনলোড করা হয়েছে ৮০০ শতাধিক নৌকার বালু এবং ৪৫টি ট্রাকের বালু আনলোড করে নদী তীরে জব্দ করা হয়। এছাড়া অভিযানে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে জাফলং ব্রীজ এলাকার গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে পরিবহন বন্ধে ব্যারিকেড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০ ঘন্টার টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মো: তৌহিদুল ইসলাম। উপজেলা প্রশাসন জানায়, জাফলং ইসিএভুক্ত বালু-পাথর লুটপাট করার জন্য সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল এলাকা থেকে প্রায় ১০ হাজারের অধিক শ্রমিককে জাফলংয়ে আনা হয়েছে। এ বিষয়টি বাংলাদেশের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং-তামাবিল এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এসব বহিরাগত শ্রমিক জাফলং খোলা আকাশের নীচে নদীর পাশে ও বালুচরে আবাসনের জন্য গড়ে তোলা ১০টি শ্রমিক ক্যাম্প অপসারণ করা হয়।
জানা গেছে, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে জাফলং বল্লাঘাট, জুমপাড়, লাখেরপার, নয়াবস্তি ও জাফলং ব্রীজ এলাকার ৫টি পয়েন্টে নদী থেকে বালু উত্তোলন করে পরিবহন বন্ধে রড-সিমেন্টের পিলার দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ, বিজিবি ক্যাম্প কমান্ডার জাভেদসহ ৫০ সদস্যের টিম, সিলেট জেলা পুলিশ লাইন্স ও গোয়াইনঘাট থানার ২০ জন পুলিশ সদস্যের টিম উপস্থিত ছিলেন।
জাফলংয়ের বালু-পাথর লুটপাটে বহিরাগত শ্রমিকদের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এসকল বহিরাগত শ্রমিকের সীমান্তবর্তী জাফলং এলাকায় অবস্থান করাটা উদ্বেগজনক। এ বিষয়টি জাফলং-তামাবিল এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park