
বেবি চক্রবর্ত্তী :- গুজরাটের ভদোদরায় টাটা গোষ্ঠীর এয়ারক্রাফট কমপ্লেক্সে স্পেনের সংস্থার বিমান সি২৯৫ তৈরি হবে।
এই কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে প্রয়াত কোন টাটার প্রতি শ্রদ্ধা জানার তিনি। ভারতীয় বায়ু সেনা ব্যবহারের জন্য সম্প্রতি স্পেন থেকে ১৬ টি সি২৯৫ বিমান দেশে পৌঁছেছে। এবার আরও ৪০ টি বিমান স্পেনের সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভদোদরার টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সে তৈরি হবে। টাটা ছাড়াও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ভারত ডায়নামিক্স লিমিটেড এবং কয়েকটি বেসরকারি ছোট ও মাঝারি সংস্থা বায়ু সেনা এই প্রকল্পে যুক্ত হবে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলেন ” এই প্রজেক্ট রতন টাটার মস্তিষ্কপ্রসূত। উনি কিছুদিন আগেই মারা গিয়েছেন। আজ তিনি আমাদের মধ্যে থাকলে খুশি হতেন। অবশ্য তিনি যেখানেই থাকুন নিশ্চয়ই খুশি হবেন”।
সি২৯৫ মূলত পণ্যবাহী বিমান হলেও ছোট রানওয়েতে ওঠারামা করতে সক্ষম। এই বিমান ব্যবহার করার ফলে ভারতীয় সেনার সিকিম, লাদাক ও অরুণাচলের মতো দুর্গম এবং কঠিন প্রাকৃতিক এলাকায় কাজ করতে ভারতীয় সেনার সুবিধা হবে।