1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও ভাঙচুর - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বিলের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও ভাঙচুর

ইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
কোনাবাড়ী জরুন এলাকায় ‘রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার’ পোশাক শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ কর্মবিরতি শুরু করেন।

এক পর্যায়ে শ্রমিকরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে লাঞ্চিত ও ভেতরে ভাঙচুর শুরু করে। পরে প্রশাসনের আশ্বাসে বিকালে পাওনা পরিশোধ শুরু হলে পরিস্থিতি শান্ত হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, “কারখানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি পর্যাপ্ত মেট্রোপলিটন পুলিশও মোতায়েন করা হয়। বকেয়া নাইট বিল দেওয়া শুরু করলে শ্রমিকরা আন্দোলন ছেড়ে বেড়িয়ে যায়।”

পুলিশ ও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা বুধবার বেলা ১২টা থেকে কর্মবিরতি শুরু করে। সেদিন বিকাল ৫টার দিকে আন্দোলন স্থগিত করে করে চলে যান তারা।
একই দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টার সময় শ্রমিকরা কারখানাতে গিয়ে আবারও কর্মবিরতি শুরু করেন। এ সময় পাওনা পরিশোধ নিয়ে কারখানার কয়েকজন কর্মকর্তার সঙ্গে শ্রমিকদের তর্কবিতর্ক শুরু হয়।

এক পর্যায়ে শ্রমিককরা তাদের শারীরিকভাবে ‘লাঞ্ছিত’ করে। পরে শ্রমিকরা সবাই কারখানার এসেম্বলিতে গিয়ে অবস্থান নেয় এবং কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা ভাঙচুর বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেয়।

রিপন নীট ওয়্যার লিমিটেডের কাটিং সেকশনের এক অপারেটর (নাম প্রকাশ করতে চাননি) বলছিলেন, প্রতিদিন রাত ১১-১২টা পর্যন্ত তারা ডিউটি করেন। অথচ ঠিক মতো নাইট বিল পরিশোধ করে না কারখানা কর্তৃপক্ষ। রোজার মাসেও রাত ১১টা পর্যন্ত ডিউটি করতে হয়।

ওই সেকশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, শ্রমিকরা একই দাবিতে তারা বুধবার আন্দোলন করেছে। বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে আবার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে শ্রমিকরা স্টাফদের ওপর হামলা চালিয়ে কারখানায় ভাঙচুর করে।
তিনি বলেন, “আমি কোনোমতে পালিয়ে রক্ষা পেয়েছি।”

এসব বিষয়ে রিপন নীট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির মধ্যে এক মাসের লাইট বিল পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা না মেনে আন্দোলন অব্যাহত রাখে। পরে মালিক তাদের তিন মাসের নাইট বিল এবং রোববার বাৎসরিক ছুটির বকেয়া টাকা পরিশোধ করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বিকাল ৩টার দিকে নাইট বিল দেওয়া শুরু হয় বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park