1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ 

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে মুসলিম জনতা। 

আজ শুক্রবার বাদ জুম্মায় শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের সামন থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজার এসে পথসভার মাধ্যমে শেষ হয়। শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ ও শ্রীধরপাশা উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে মোহাম্মদগঞ্জ বাজারে হরমুজ উল্লা জামে মসজিদের পাশে এসে পথসভায় বক্তব্য দেন শ্রীধর পাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হোসাইন আহমদ,বিশিষ্ট সমাজ সেবক জাকুয়ান আলম কোরেশি, বাজার মসজিদের ইমাম ও খতিব মুহাদ্দিস হযরত মাওলানা কামরান,মাওলানা আতাউর রহমান হানিফ, মাওলানা হোসাইন আহমদ ইসরায়েলকে সন্ত্রাসী দখলকার উল্লেখ করে গাজায় হত্যা বন্ধে জাতিসংঘ, আরবলীগ, ওআইসি কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান তিনি।

সমাজ সেবক জাকুয়ান আলম কোরেশী বলেন, পবিত্র রমজানে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সারে সাতশ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, যুদ্ধাপরাধ করেছে। তিনি আরও বলেন, এসব করে দখলকার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবেনা। বরং ইসলাম ও মুসলমানদের চুড়ান্ত বিজয় অপেক্ষা করছে। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর, শ্রীধরপাশা, গলাখাল, কামারখাল সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের তৌহিদী মুসলিম জনতা ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park