1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাছের সঙ্গে বাঁধা অবস্থায় শ্রীমঙ্গলে তরুণের লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গাছের সঙ্গে বাঁধা অবস্থায় শ্রীমঙ্গলে তরুণের লাশ উদ্ধার

ইকবাল হোসেন রিংকু স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের সেকশন থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামে এক তরুণের লাশ উদ্বার করা হয়েছে।সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশন থেকে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার মৃত লিটন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ওই এলাকায় থাকত। এদিকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে চা-বাগানের পাহারাদার চা-বাগানের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এক যুবককে বেল্ট দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার হাতের কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে (লোলা ফুলা)। তবে রক্তাক্ত নয়। আমরা ধারণা করছি শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ বলছে আমরা তদন্ত করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park