1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা" এবং "সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত চাই- সোহাগ আরেফিন। ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা” এবং “সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত চাই- সোহাগ আরেফিন। ‎

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১২ বার পঠিত

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎

‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা” এবং “সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের” আহ্বান বিএমইউজে’র
‎
‎রবিবার (৩মে) এক বিবৃতিতে এই আহ্বান জানান সংগঠন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন।
‎
‎বিবৃতিতে সোহাগ আরেফিন বলেন,
‎“গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।” 
‎তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমানে দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে।
‎বিএমইউজে বিশ্বাস  করে একটি গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” 
‎
‎সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বিএমইউজে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।
‎
‎সর্বোপরি “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি,
‎যেখানে সত্য প্রকাশে কোনও বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park