
এম মনিরুল ইসলাম।
সাতক্ষীরা শ্যামনগর।
খুলনা বন বিভাগের আওতাধীন কয়রা ফরেস্ট স্টেশন ও কোস্ট গার্ডের অক্লান্ত উদ্ধার অভিযানে, বিলুপ্তপ্রায় চিত্রা হরিণের সাড়ে ছয় কেজি হরিণের মাংস সহ এক ব্যক্তি আটক। বন আইনে মামলা অতঃপর জেল হাজতে প্রেরণ। তথ্য অনুসন্ধানে প্রকাশ, আটককৃত ব্যাক্তি হলেন কয়রা উপজেলার গোলখালী গ্রামের আফতাব মোড়লের পুত্র মোঃ আলমগীর মোড়ল (৩৫)। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে গোলখালী সরকারি পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস সহ তাকে আটক করা হয়।
সুন্দরবন কোবাদক ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বাংলাদেশ খবর প্রতিদিনকে এই বিষয়ে বলেন, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।