1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনার দিঘলিয়ায় প্রয়াত রাষ্ট্রপতি ও জাপা‘র প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

খুলনার দিঘলিয়ায় প্রয়াত রাষ্ট্রপতি ও জাপা‘র প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া (খুলনা)
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া (খুলনা)

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী। গত ১৪ই জুলাই ২০১৯ সালের এই দিনে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ মৃত্যুবরণ করেন তিনি। এই দিন উপলক্ষে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনী কমিউনিটি সেন্টারে সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টি, আঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা যুব সংহতির সিনিয়র সহ সভাপতি এস এম এরশাদুজ্জামান ডলার। বক্তারা এ সময় মরহুম রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর বিশাল কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বলেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন পল্লীর মানুষের বন্ধু, উন্নয়নের বাংলাদেশ গড়ার কারিগর। বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের উল্লেখযোগ্য যে উন্নয়ন হয়েছে আর কোনো সরকারের সময় সে রকম উন্নয়ন হয়নি। তাইতো তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেও এ দেশের সকল স্তরের মানুষের মাঝে তিনি চিরজীবি হয়ে রয়েছেন ও থাকবেন।
উক্ত অনুষ্ঠানে আলোচনা পেশ করেন দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফ ম হাফিজুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সৈয়দ মিরাজ হোসেন, সেনহাটি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আবু কায়ছেদ, দিঘলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ রেজাউল করিম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আকলিমা বেগম, চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোঃ আনিসুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান, চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আসলাম শেখ, সেনহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ ইয়াকুব আলী হাওলাদার, সাধারণ সম্পাদক ডাঃ মুজিবুর রহমান, দিঘলিয়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি বাবু সৌমিত্র কুমার দত্ত, খুলনা জেলা জাতীয় যুব সংহতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান, খুলনা জেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবর আলী, খুলনা জেলা জাতীয় যুব সংহতির দপ্তর সম্পাদক বেনজির আহম্মেদ মুকুল, দিঘলিয়া উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দিঘলিয়া উপজেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মোঃ মোরশেদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park