1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুকৃবি সনাতন সংঘের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

খুকৃবি সনাতন সংঘের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন।

তাওহীদ হাসান পিয়াল - খুকৃবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি:

কাশ, শিউলি ও বকুলের স্নিগ্ধতায় ভরা শরতের সকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) সনাতন সংঘের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের একযোগে অংশগ্রহণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনের শুরুতেই পবিত্র গীতাপাঠের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে এক পরম আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন বয়সী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে বিশেষ রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কনে শিশুদের দুটি বিভাগে ভাগ করা হয়; প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘ক গ্রুপ’ এবং চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘খ গ্রুপ’ গঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “শ্রীকৃষ্ণের জীবনের আলোকে মানব জীবনের সংকট ব্যবস্থাপনা” শীর্ষক একটি সময়োপযোগী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, উপস্থিত সাধারণ দর্শকদের অংশগ্রহণে পবিত্র গীতার চতুর্থ অধ্যায়ের ওপর ভিত্তি করে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা পরিচালিত হয়। প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত উৎসব মুখর আয়োজনের সার্বিক পরিচালনায় ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খুকৃবি সনাতন সংঘের সভাপতি ও ফিশারি রিসোর্স কনসারভেশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শ্রীমান ড. দেবাশীষ পন্ডিত, সাধারণ সম্পাদক শ্রী অতনু হাওলাদার এবং কোষাধ্যক্ষ ও ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শ্রীমান সৌমিক মজুমদারসহ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে আয়োজিত এই কৃষ্ণাষ্টমী উৎসবের সফল সমাপ্তি ঘটে উপস্থিত সকল ভক্ত ও দর্শনার্থীদের মাঝে পবিত্র প্রসাদ বিতরণের মাধ্যমে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park