1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে হাজারো শ্রমিকের পদযাত্রা ‎ বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জনকে জরিমানা ​তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ ​হ্যান্ডকাফ, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গী গামছা শাড়ী দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে। বেলকুচিতে সাংবাদিক সবুজ সরকারের বাবা শ্যামল চন্দ্র সরকার আর নেই খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি আরিফ হোসেন ও সম্পাদক সাকিব সরকার সরকার মাসুম পাঁচবিবির পূর্ব বালিঘাটায় শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত চারঘাটে প্রাইজমানি ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন করলেন পৌর মেয়র পদপ্রার্থী আদিল পাবিপ্রবি ছাত্রদলের অধীনস্থ স্বাধীনতা হল ও সকল অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

​
সিরাজগঞ্জ প্রতিনিধি:শিল্পোদ্যোক্তা তৈরি এবং তরুণ শিক্ষার্থীদের উৎপাদিত পণ্য প্রদর্শনের লক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে জমকালো আয়োজনে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার সকালে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের আয়োজনে ফেয়ারের স্টল উদ্বোধন করেন ইমিরেটাস প্রফেসর ও উপদেষ্টা প্রফেসর ড. হোসেন রেজা ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর আহসান হাবিব।

দিনব্যাপী এই মেলায় উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য ও সেবামূলক ধারণা প্রদর্শনের জন্য মোট ১০টি স্টল স্থান পায়। স্টলগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন ধরনের সৃজনশীল পণ্য, তাঁতের শাড়ি ও লুঙ্গি, হস্তশিল্প ও ব্যবসায়িক আইডিয়া প্রদর্শন করা হয়।

এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস এন্ড সোসাল সায়ন্সের ডীন ড. মোস্তফা মাহমুদ হাসান, বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা হাসান মোহাম্মদ মাহমুদ উল হক ও বিভাগীয় প্রধান ড. মোতাহার হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

​এসময় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। এ ধরনের মেলা শিক্ষার্থীদের মাঝে ব্যবসায়িক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং আত্মকর্মসংস্থানের সাহস জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park