1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কোরআন দিবসে সিলেট পলিটেকনিক ছাত্রশিবিরের ব্যতিক্রমধর্মী আয়োজন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কোরআন দিবসে সিলেট পলিটেকনিক ছাত্রশিবিরের ব্যতিক্রমধর্মী আয়োজন

মোজাহিদুল ইসলাম সাঈদ,
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মোজাহিদুল ইসলাম সাঈদ, পলিটেকনিক প্রতিনিধি
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট

পবিত্র কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে, ২০২৬) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি সাজ্জাদ হোসেন সাজু এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি হাফিজুর রহমান।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সভাপতি সাজ্জাদ হোসেন সাজু বলেন, পবিত্র কোরআন মানবজাতির মুক্তির দিশারী। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআনের শিক্ষা বাস্তবায়নের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের কোরআনের আলোকে নিজেদের জীবন গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এটিএম ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রকাশনা সম্পাদক আকিব হোসাইন। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ, ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম ফাহিম বলেন, “পবিত্র কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। কোরআনের অবমাননার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠার জন্য তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও নেতৃত্ব গঠনে কোরআনের শিক্ষা অনুসরণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কোরআন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী তাদের অভিমত ব্যক্ত করে বলেন, ক্যাম্পাসে এ ধরনের গঠনমূলক, সৃজনশীল ও শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। ভবিষ্যতেও তারা ছাত্রশিবিরের কাছ থেকে এমন ব্যতিক্রমধর্মী ও উন্নয়নমুখী কর্মসূচি প্রত্যাশা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park