1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধ ‎জাল, হুমকিতে দেশীয় মাছ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‎কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধ ‎জাল, হুমকিতে দেশীয় মাছ

‎ ‎মোঃমহাজামিল,মোহনপুর উপজেলা প্রতিনিধি ‎ ‎
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,মোহনপুর উপজেলা প্রতিনিধি
‎
‎রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে অবৈধ দুয়ারি ও কারেন্ট জাল। এসব জাল দিয়ে দেদারসে ধরা হচ্ছে মা ও পোনা মাছ। এতে নদ-নদী ও খাল-বিলে বোয়াল, শোল, শিং, টেংরা ও পুটিসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের প্রজনন আজ ধ্বংসের মুখে। এভাবেই দেশীয় মাছের প্রজাতি ধ্বংস করে যাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মৎস্যজীবীরা।
‎শনিবার (১১ জুলাই) মোহনপুর উপজেলার কেশরহাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে শুরু হয়েছে অবৈধ কারেন্ট জালের জমজমাট ব্যবসা। বর্ষা মৌসুম এলে সব খাল, নদী ও বিল ভরে যায়। পানির সঙ্গে সঙ্গে প্রজননের এই মৌসুমে মাছগুলো ডিম ছাড়ে এবং ডিম থেকে পোনার উৎপাদন হয়। ঠিক সেই মুহূর্তে অসাধু মৎস্যজীবীরা এসব ডিমওয়ালা মা মাছ ও পোনা মাঝ নিধন করে যাচ্ছে।
‎
‎উপজেলার কেশরহাটে কারেন্ট ও চায়না দুয়ারি জাল অবাধে বিক্রি করছে। এই অবৈধ জাল কেনার জন্য হাট বাজারে ভিড় করছে অবৈধ মৎস্যজীবীরা। এই অবৈধ জাল দিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে শত শত মণ পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে।
‎
‎রাজশাহী জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ২০০২ সালে সরকার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন করে। ওই আইনের একটি ধারায় বলা আছে কোনো ব্যক্তি কারেন্ট জালের উৎপাদন, বুনন, আমদানি, বাজারজাতকরণ, সংরক্ষণ, বহন ও ব্যবহার করতে পারবেন না। আইন ভঙ্গ করলে জেল-জরিমানার বিধানও রাখা হয়েছে। এই সঙ্গে মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালায় ৪ দশমিক ৫ সেন্টিমিটার বা তার কম দৈর্ঘ্যের ফাঁস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
‎স্থানীয়রা জানান, বর্ষা শুরু হলে ব্যবসায়ীরা অবৈধ এসব জালের মজুদ গড়ে তুলে। খুচরা বিক্রেতারা এসব জাল কিনে কেশরহাটসহ ভিন্ন হাটবাজারে এসব বিক্রি করছে। এসময় কোনো কোনো ব্যবসায়ীকে এসব জাল লুকিয়ে বিক্রি করতেও দেখা যায়।
‎
‎নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন জাল ব্যবসায়ী জানান, উপজেলার সব চেয়ে বড় কারেন্ট জালের পাইকারি ব্যবসার হাট হলো কেশরহাট। কয়েকজন ব্যবসায়ী এ হাটে লাখ লাখ টাকার অবৈধ কারেন্ট জালের পাইকারির ব্যবসা করে থাকেন। এ হাট থেকে লাখ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল ক্রয় করে এলাকার ব্যবসায়ীরা জেলার বিভিন্ন হাটে বাজারে খুচরা বিক্রি করে থাকেন।
‎
‎ইতিমধ্যে কেশরহাটে অনেক জাল ব্যবসায়ী কারেন্ট, চায়না দুয়ারি জালের মজুদ গড়ে তুলেছেন। বাজারে নিষিদ্ধ কারেন্ট জালে সয়লাব থাকলেও প্রতিকার বা অভিযানের কোনো উদ্যোগ নেই উপজেলা মৎস্য অফিসের। সরকারের এ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল সর্বত্র নিষিদ্ধ থাকলেও এখন খোলাবাজারেই বিক্রি করা হচ্ছে।
‎মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: বেনজির আহমেদ বলেন, কেশরহাটে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, কোথাও কারেন্ট জাল বিক্রির খোঁজ পেলে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park