
বেবি চক্রবর্ত্তী:- মঙ্গলবার থেকে রাজ্য সরকার সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা প্রদান শুরু হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে জানিয়েছেন রাজ্যে কৃষকদের জন্য সরকার বরাবরই আছে। সেই বার্তা রাজ্য সরকারের তরফ থেকে আগেও দেওয়া হয়েছে। কৃষকরা রাজ্যের সম্পদ, গর্ব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন “এবার খারিফ মৌসুমে কৃষকদের আর্থিক সাহায্য করা শুরু হলো। রাজ্য সরকার চাষীদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। কৃষক ও বর্গাদারদের একর প্রতি ১০ হাজার টাকা সহায়তা দেয়া হবে। বছরে দুই কিস্তিতে এই টাকা দেওয়া হবে। যেসব কৃষকদের কম পরিমাণ জমি আছে তারাও আর্থিক সহায়তা পাবেন।। তাদের ন্যূনতম আনুপাতিক হারে চার হাজার টাকা দেওয়া হবে”।
মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন এবারে রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২, ৯৩০ কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। এছাড়াও এই বছরে শেষের দিকে রবি মাশরুমের জন্য একই পরিমান টাকা দেওয়া হবে।
সমাজ মাধ্যমে ওই বার্তায় জানা গেছে ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট ২৪,৮৬ কোটি টাকা, ইতিমধ্যেই কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এমন কি বলা হয়েছে ১৮ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত কোন কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেবার উদ্দেশ্যে ২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এই খাতেও বাংলার প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কৃষক পরিবার মোট ২৯২০ কোটি টাকা সহায়তা পেয়েছেন।