1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬ লেন, ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল বরিশালে নির্মাণের দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬ লেন, ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল বরিশালে নির্মাণের দাবিতে মানববন্ধন

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল)বাকেরগঞ্জঃ

ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল বরিশালে বিভাগে নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে ‌মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মুজিবর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, প্রভাষক ইন্দ্রজিৎ কুমার, সাবেক যুবনেতা মোজাম্মেল সিকদার, সাবেক ছাত্রনেতা খান সুলতান মাহমুদ জলিল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাংবাদিক মাসুদ সিকদার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময় একনেকে ফরিদপুরের ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন পাশ হলেও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে প্রকল্পটি বাতিল করে। যেটি অত্যন্ত দুঃখজনক। দক্ষিণাঞ্চলে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান নেই। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি অবিলম্বে ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত ৬লেন রাস্তা প্রশস্ত করুন এবং চীন প্রতিষ্ঠিত তিনটি হাসপাতালের একটি বরিশালে নির্মাণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যথায় তারা এ দাবিতে বৃহত্তর আন্দোলন সংগ্রামসহ দক্ষিণাঞ্চল অবরুদ্ধ করার হুশিয়ারি দেন।

মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park