1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে ঘূর্নিঝড় শক্তির প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

কুড়িগ্রামে ঘূর্নিঝড় শক্তির প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯১ বার পঠিত


মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কুড়িগ্রাম ও তার আশেপাশে এলাকায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে বাতাস। দিনভর বৃষ্টির কারণে শহরের মানুষ দুর্ভোগে পড়েছে। বিশেষ করে  শ্রমজীবি মানুষরা কাজে বের হতে পারেনি। শহরের মানুষের চলাচল একদম কমে গেছে। স্কুল কলেজ খোলা থাকলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অনেক কম। 

জেলায় রয়েছে ১৬টি নদ-নদী। তিস্তা,ধরলা, ব্রক্ষপুত্র দুধকুমার সহ বিভিন্ন নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। দুর্যোগ পুনঃ আবহাওয়ার কারণে মানুষের চলাচল কমে গেছে। স্থবির হয়ে পড়েছে ঘাট গুলো।

বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে কোরবানির হাট বাজারগুলোতে মানুষের চরম কষ্টে পড়েছে। শ্র্রমজীবি মানুষরা কাজে যেতে না পেরে তাদের পরিবার পরিজন নিয়ে এক প্রকর উপোস দিন কাটাচ্ছে। ধান ও ভুট্টা মাড়াইয়ের ভরা মৌসুমে বৃষ্টির কারণে কৃষকদের কাজ স্থবির হয়ে হেরেছে। বৈরী আবহাওয়ার কারণ বিপাকে পড়েছে তারা। বৃষ্টির কারণে খড়গুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকার  ভ্যান চালক মো দারগ আলী (৬৩) শামসুল (৫৩) জানান বৃষ্টির কারণে সকাল থেকে একদম অলস সময় কাটাচ্ছি। কোনো ভাড়া পাইনি। আজ কীভাবে সংসার চালাবো জানি না। ধার দেনা করে চলতে হবে। 

বেলগাছার কৃষক সৈয়দ আলী জানান বৃষ্টির কারণ কাটা মাড়াই বন্ধ হয়ে আছে। খড় গুলো পানিতে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে।এভাবে বৃষ্টি হলে আগামীতে খড়ের সংকট দেখা দিবে। 

অন্যদিকে মানুষের পাশাপাশি গবাদি পশু গুলিও চরম দুর্ভোগে পড়েছে। মাঠে পানি থাকার কারণে তারা বিচরণ করতে পারছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park