1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে নিহত- ০১ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে নিহত- ০১

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টোঙ্গারকুটি গ্রামে জমিজমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই বেলাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হবার ঘটনা ঘটেছে। নিহত বেলাল হোসেন টোঙ্গারকুটি গ্রামের মৃত আব্দুল গফুরের বড়ো ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

বেলাল হোসেনের চাচাতো ভাই আব্দুল মালেক জানান সোমবার ১০ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে নিহত বেলাল হোসেন তার পূর্ব থেকে ভোগ দখলীকৃত জমিতে চাষাবাদ করার উদ্দেশ্যে যান। বেলাল জমিতে যাওয়ার খবর পেয়ে তার জমি দখল করার জন্য আব্দুল জব্বার ওরফে টাংরুর ছেলে মাইদুল, সুজন, ফারুক, সাইদুল তার দলবল নিয়ে বেলালের উপর আক্রমণ করে। এক পর্যায়ে তারা বেলালের উপর লাঠি সহ দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় বেলাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে উক্ত সংঘর্ষের ঘটনায় একজন নিহত হবার পাশাপাশি উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন বলেন জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার এজাহার দাখিল করলে মামলার প্রক্রিয়া চুড়ান্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park