1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল একটি সিএনজি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল একটি সিএনজি

রাজু শেখ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ভাড়া চালিত সিএনজি দুমড়েমুচড়ে গেছে। এতে অনেকেই হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই সিএনজিটি সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে গিয়েছিল ওই সময় ট্রেনও চলে আসছে ট্রেনের সাথে ধাক্কা লাগে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসেছে ৭টা ৪৫ মিনিটের দিকে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে যায় একটি সিএনজি ওই সময় দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে তখন সংঘর্ষ হয়।

ট্রেনের নিচে চাপা পড়া গাড়িগুলো সরিয়ে মৃতদেহ বের করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী, এখন পর্যন্ত শিশুসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার। আশঙ্কাজনক দুইজনসহ বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, অন্তত চারজনের বেশি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। সেখানে আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে গেছে বলে জানা যায়।

এদিকে এই দুর্ঘটনায় সিএনজিতে থাকা একজন শিশু নিহতের খবর পাওয়া গেলেও তা দায়িত্বশীল কেউ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান: রাত ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের দুটি ইউনিট উদ্ধারের কাজ চলমান রয়েছে।

মোজাম্মেল হোসেন নামের একজন বোয়ালখালীর বাসিন্দা কে জিজ্ঞেসা করলে তিনি জানান : এই সিএনজিকে সিগনাল দিলে সে আগে যাওয়ার জন্য উপরে উঠে যায় তৎক্ষণিক পিছন থেকে ট্রেন চলে আসে দূরত্ব গতিতে ধাক্কা দিয়ে মাঝামাঝি নিয়ে যায় তার পাশে ছিল আরো মোটরসাইকেল গুলো আমরা দৌড়ে গিয়ে দেখতে পাই এই অবস্থা আমরা পরে ফায়ার সার্ভিসকে পরে খবর দেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park