1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

কালিগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি ঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জুবায়ের আহমেদ (১৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে তার নিজ বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের আহমেদ ওই গ্রামের শেখ মেহেদী হাসানের ছেলে। পরিবার দাবি করেছে, জুবায়ের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, যা বিষয়টিকে রহস্যজনক করে তুলেছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বলেন, “পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ থানায় আনা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

স্থানীয়রা জানান, জুবায়েরের মৃত্যু রহস্যে ঘেরা। পরিবারের দাবি আত্মহত্যা হলেও শরীরে আঘাতের চিহ্ন থাকায় গ্রামজুড়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অনেকেই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে নিহতের স্বজনরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park