1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কার্টুন দেখানোর কথা বলে দুই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা;আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

কার্টুন দেখানোর কথা বলে দুই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা;আটক ১

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

বাড়িতে টেলিভিশনে কার্টুন দেখানোর কথা বলে প্রতিবেশীর ৭ বছরের ২ জন শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের দিওড় উত্তর পাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,মঙ্গলবার (১১ মার্চ) আনুমানিক সাড়ে ৫ টার সময় আসামির বাড়িতে প্রতিবেশী ৭ বছরের ২ জন শিশুকন্যাকে টেলিভিশন দেখার জন্য রুমের ভিতরে নিয়ে যায় আসামি মমিনুর ইসলাম (৫৪)। ধর্ষণের উদ্দেশ্যে রুমের দরজা জানালা বন্ধ করে দিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় আসামি মমিনুর ইসলাম। একপর্যায়ে দুইজন শিশুর মধ্যে একজনকে জোড় পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে সে। শিশু দুটি চিৎকার করলে আসামি মমিনুর ইসলাম তাদের গলা চেপে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে এই ঘটনা কাউকে যেন না বলে সে বিষয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে।একপর্যায়ে শিশু দুটি তাঁদের মায়ের কাছে ঘটনার বিষয়ে জানায়।ফলে বিষয়টি আস্তে আস্তে জানাজানি হলে আসামি কৌশলে ঘটনাস্থল হতে সরে পরে।বর্তমানে শিশু দুটি  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মমতাজুল হক ।

এবিষয়ে শিশু দুটির পরিবার বিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে বিরামপুর থানা পুলিশ আসামি মমিনুর ইসলামকে গ্রেফতার করে।আসামি মমিনুর ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের দিওড় উত্তর পাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মন্ডলের ছেলে।

উপজেলার ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, ঘটনাটি আমার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের। এবিষয়ে পরিষদে আসলে আমার ইউপি সদস্য বিষয়টি আমাকে অবহিত করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক জানান,এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় আটককৃত আসামি মমিনুর ইসলামকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park