1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়নের গ্রামীন দুস্থ নারীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

কলকলিয়া ইউনিয়নের গ্রামীন দুস্থ নারীদের মাঝে ভিডব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় কলকলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার উপকারভোগী গ্রামীন দুস্থ নারীদের মাঝে বিগত এপ্রিল মাসের চাল বিতরন করা হয়েছে। 

সোমবার (৪ঠা মে) উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম নারীদের হাতে এ চাল তুলে দেন।

 এ সময় ২৯৭ জন নারীকে  ৩০ কেজি করে চাল দেওয়া হয়।  বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ুম, ৫ নং ওয়ার্ডের সদস্য মসিক আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য স্বপ্না রানী দাসসহ আরও অনেকেই। 

চাল বিতরণীয় অনুষ্ঠানে কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাশিম বলেন, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে গ্রামীণ দুস্থ নারীদের জন্য এই চাল বিতরণ একটি মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া নারীরা যেন খাদ্য নিরাপত্তার অভাবে কষ্টে না থাকেন, সে লক্ষ্যেই সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতেও সরকারের সকল সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park