1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি’র মোবারক আলী সভাপতি, আতাউর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি’র মোবারক আলী সভাপতি, আতাউর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

মো :মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি’র দ্বি বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। লন্ডন সময় দুপুরে জুমে ভার্চুয়ালী উক্ত সভা অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, তাজুল ইসলাম ও আতাউর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সোসাইটির আহ্বায়ক কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাবেক কোষাধক্ষ মাওলানা তাজুল ইসলাম। তিনি বলেন- সোসাইটি বিগত ২০২১ সালে প্রতিষ্ঠার পর কলকলিয়া ইউনিয়নের জন্য ১০ লক্ষ টাকা ব্যয়ে ৪টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এলাকাবাসীর যে কোন দুর্যোগে সোসাইটি পাশে ছিল আছে এবং থাকবে। সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।

সোসাইটির সদস্যদের প্রস্তাবনার আলোকে সাবেক সভাপতি মোবারক আলীকে পুনরায় সভাপতি, আতাউর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক আকমল হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়া সভায় আলোচনাক্রমে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ব্যারিস্টার জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক পদে শেরন মিয়া চৌধুরী ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আমির হুসেনকে মনোনীত করা হয়।

জুম মিটিংয়ে অংশ গ্রহণ করেন ও বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সোসাইটির সদস্য আলহাজ্ব দুদু মিয়া, আলহাজ্ব মোহিত মিয়া, আমিনুর রহমান, ফটিক মিয়া, মোশাররফ হোসেন (লিলু), মোঃ আকমল হোসেন, শেরন মিয়া চৌধুরী, আমির হোসেন, ব্যারিস্টার জয়নাল আবেদীন, এম এম তাজুল ইসলাম, আবুল হুসাইন আকাশ, আলী নূর রশীদ, হাফিজুল ইসলাম চৌধুরী, আব্দুল আলী চৌধুরী, সাংবাদিক জুবায়ের হোসেন, সাংবাদিক শাহান চৌধুরী, সাইদুর রহমান, মোঃ আবুল কালাম মিয়া, মোঃ কামাল হোসেন, বসর মিয়া তালুকদার, বদরুল ইসলাম নাঈম, সোহাগ আলম প্রমুখ।

সভা শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। সর্বসম্মতিক্রমে আগামী ১৭/১১/২০২৪ইং তারিখ সোসাইটির পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সোসাইটির বাংলাদেশের প্রধান সমন্বয়ক আলী নুর রশীদের প্রস্তাবনায় একটি উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়। নতুন উপদেষ্টাগণ হলেন- বাদশা মিয়া লস্কর, মাস্টার আজিজুর রহমান চৌধুরী ও জুবায়ের হুসেইন হামজা। উপদেষ্টা কমিটি পাঁচ সদস্য পর্যন্ত বর্ধিত করা হবে বলে সিদ্বান্ত হয়। সভা শেষে মোনাজাতের মাধ্যমে নতুন কমিটির অনুমোদন সাপেক্ষে সভার কাজ সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park