1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়ে পাঁচগুণ বিষাক্ত এই ভাইরাস - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়ে পাঁচগুণ বিষাক্ত এই ভাইরাস

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়ে পাঁচগুণ বেশি বিষাক্ত ও মৃত্যুহার খুব বেশি বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।  

বুধবার (১১ জুন) দুপুরে টাইগারপাসের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের কনফারেন্স  কক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন এ মন্তব্য করেছেন।

এ সময় চট্টগ্রামের করোনার নতুন ধরন “Omicron XBB” প্রতিরোধে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য চসিক মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে কনফারেন্স রুমে এখানে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সকল স্তরের স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, বিভাগীয় পরিচালক ডা. অংশুপ্রু মারমা, সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর আলম, চসিক সচিব আশরাফুল আমিন,চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. এস এম সারোয়ার আলম ও জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. একরাম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মেয়র ডাঃ শাহাদাত হোসেন জানান: এটি বেশি ছোঁয়াছে ও প্রাণঘাতী। সহজে শনাক্ত হয় না। তাই মাস্ক পরা জরুরি।
রোগীর কাশি, জ্বর নাও থাকতে পারে। হাঁটু জয়েন্ট, অস্থি, পিঠ, মাথা ও গলা ব্যথা, নিউমোনিয়া থাকবে, ক্ষুধা কমে যাবে।অল্প সময়ে উপসর্গ মারাত্মক আকার ধারণ করে। সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়। যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আমাদের আতঙ্কিত হলে চলবে না। আগে যখন ২০২০ সালে করোনা দেখা দিয়েছিল তখন চিকিৎসার গাইডলাইন দিতে পারিনি। এখন অভিজ্ঞ চিকিৎসক আছেন। আমরা আজ বসেছি, কোভিড রোগীদের চিকিৎসায় আমাদের যে ঘাটতি ছিল তা দূর করা।  সভায় নগরবাসীকে সচেতনাতামূলক পরামর্শ প্রদান করা হয় এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়, বিশেষ করে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ, বিআইটিআইডি, সিভাসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিসিআর টেস্ট বা করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হবে। এ ছাড়া সব হাসপাতালে তাৎক্ষণিক এন্টিজেন টেস্ট করা হবে।  
অসাধু ব্যবসায়ীরা অতীতে মাস্ক, কিটস, ভ্যাকসিন নিয়ে ব্যবসা করেছে। এবার জেলা প্রশাসন ও চসিকের ম্যাজিস্ট্রেট দিয়ে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  
তিনি বলেন, চট্টগ্রামসহ সারাদেশের অনেক রোগী ভারতে চিকিৎসাধীন। তাই বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের পরীক্ষা করাতে হবে।  

সভায় জানানো হয় আরো : চট্টগ্রাম মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে ১০ বেডের আইসিইউ ও ১০ বেডের এইচডিও সেটআপ আছে। ভেন্টিলেটর, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, পালস অক্সিমিটার, সেন্ট্রাল অক্সিজেন লাইন ইত্যাদি আছে। ঈদের আগের দিন থেকে প্রস্তুতি চলছে। ৫০ জন রোগী রাখা যাবে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে রোগীর সমস্যা হলে রাখা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park