1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজার-২ আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে বিএনপির প্রার্থী ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

কক্সবাজার-২ আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে বিএনপির প্রার্থী ঘোষণা

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
আগামী নির্বাচনকে সামনে রেখে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপি দুইবারের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণা করেছে।

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দেশের বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে কক্সবাজার-২ আসনের জন্য আলমগীর ফরিদের নামও অন্তর্ভুক্ত করা হয়।

আলমগীর ফরিদ এই আসনে আগে দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতার অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি তাঁর সক্রিয় জনসংযোগ, সাংগঠনিক শক্তি এবং এলাকায় সমর্থনকে কাজে লাগিয়ে এই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন ঘোষণার পর ফরিদের সমর্থনে দলের নেতাকর্মীরা মাঠে নামতে শুরু করেছেন। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় স্থানীয় ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও প্রত্যাশা দেখা গেছে। তারা আশা করছেন, আলমগীর ফরিদের প্রার্থী হওয়ায় দল এবারও কক্সবাজার-২ আসনে শক্ত অবস্থান করতে পারবে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে কক্সবাজার-২ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা জামায়াতের প্রার্থী সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এর সঙ্গে হতে পারে। অনেক আগে থেকে আলমগীর ফরিদ তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।

সাবেক এমপি আলমগীর ফরিদ এক বিবৃতিতে বলেন, মহেশখালী কুতুবদিয়ার সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কোন ধরণের মিছিল, মিষ্টি বিতরণ, আতঁশবাজি, ফটকা ফোটানো থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানান। 

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় সবাই মহান রবের কাছে দোয়া কামনা করি এবং শোকরিয়া জ্ঞাপন করি। ধানের শীষের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ডুর টুর ডুর ক্যাম্পেইনে অংশ নিয়ে সবার দরজায় যাওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park