
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আগামী ১৭ ফেব্রুয়ারি (সোমবার) কক্সবাজার জেলা বিএনপির সমাবেশকে সফল করার লক্ষ্যে মহেশখালী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
আজ ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বড় মহেশখালীর নতুন বাজারস্থ বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কক্সবাজার জেলা হচ্ছে বিএনপির উর্বর ঘাটি। নেতাকর্মীরা দীর্ঘদিন পর মুক্ত মাঠে সমাবেশ পেয়ে উচ্চাসিত, আনন্দিত। সাবেক যোগাযোগ মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জননেতা সালাউদ্দিন আহমেদ এর উপস্থিতিতে লাখো জনতার সমাবেশ হবে সমুদ্র নগরীতে।
সমাবেশকে সফল করতে মহেশখালী-কুতুবদিয়ার সর্বস্তরের জন সাধারণের পাশাপাশি ১০ হাজার নেতাকর্মীর বিশাল বহর নিয়ে সমাবেশে যোগদান করবে বলে জানান তিনি।