1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে হাজারো শ্রমিকের পদযাত্রা ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচিত হলেন মাওলানা নাসিমুল হক আল-আমিন দলীয় মনোনয়নের প্রত্যাশায় বিরিশির ইউনিয়নের উপজাতি সম্প্রদায়ের সাথে মুজিবুর রহমান মতবিনিময় সভা। এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে হাজারো শ্রমিকের পদযাত্রা ‎ বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জনকে জরিমানা ​তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ ​হ্যান্ডকাফ, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গী গামছা শাড়ী দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে। বেলকুচিতে সাংবাদিক সবুজ সরকারের বাবা শ্যামল চন্দ্র সরকার আর নেই খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি আরিফ হোসেন ও সম্পাদক সাকিব সরকার সরকার মাসুম পাঁচবিবির পূর্ব বালিঘাটায় শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে হাজারো শ্রমিকের পদযাত্রা ‎

‎মোঃ রাজু শেখ, চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

‎মোঃ রাজু শেখ, চট্টগ্রাম।
‎

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্প কারখানা একযোগে গত ১ অগাস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয়।
‎
‎এস আলমের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি
‎বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মিছিল করে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় এস আলম গ্রুপের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা।

‎শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন চাকরি হারানো শ্রমিক-কর্মচারীরা।
‎
‎সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন প্রায় হাজার খানেক শ্রমিক-কর্মচারী।
‎
‎‘এস আলম গ্রুপের সব বন্ধ কল-কারখানা খুলে দেওয়া এবং চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার বেকারত্ব নিরসনের’ দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।
‎
‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্প কারখানা একযোগে গত ১ অগাস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয়।
‎
‎স্মারকলিপি দিতে আসা চাকরি হারানো এস আলম গ্রুপের কর্মচারী হারুন অর রশীদ সাংবাদিককে জানান: কারখানাগুলো বন্ধ আছে। আমাদের প্রায় ১২ হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। প্রায় দুই বছর বন্ধ থাকার পরও কোম্পানি গত অগাস্ট পর্যন্ত আমাদের বেতন দিয়েছে। তিন-চার মাস আমাদের কোনো আয় নেই।
‎
‎
‎“মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি একটাই- আমাদের চাকরিটা যেন ফিরে পাই। বন্ধ মিল-কারখানাগুলো চালু করে দিলে আমরা আবার চাকরি ফেরত পাব। আমরা পরিবার নিয়ে খুবই অসহায় অবস্থায় আছি। আমাদের মা-বাবা অসুস্থ। সন্তানদের স্কুলের বেতন দিতে পারি না। পড়ালেখা করাতে পারছি না। সরকারের কাছে একটাই দাবি চাকরিটা ফেরত চাই।
‎
‎এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো হল- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম স্টিল, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও পশু খাদ্যের একটি কারখানা।
‎
‎২০২৪ সালের অগাস্ট থেকে পরের দুই বছর ধরে কারখানাগুলো পুরোদমে চালু না থাকলেও কর্মরতদের বেতন ভাতা দেওয়া হয়েছিল।
‎
‎পরে প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় এবং নতুন করে এলসি খুলতে না পারায় এসব কারখানার কাঁচামাল আনা সম্ভব হয়নি।
‎
‎ধাপে ধাপে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের ছাটাই করা হয়। সবশেষ ১ অগাস্ট থেকে অবশিষ্ট শ্রমিক-কর্মীদের ছাটাইয়ের নোটিস দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
‎
‎স্মারকলিপি গ্রহণের পর চট্টগ্রামের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের জানান: শ্রমিক-কর্মচারীরা কারখানায় ফিরে যেতে চান তাদের স্মারকলিপি সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park