1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত: উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীদের চরম হতাশা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত: উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীদের চরম হতাশা

মোঃকোরবান আলী রিপন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

মো:কোরবান আলী রিপন,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একাধিক শিক্ষার্থীর আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। টেস্ট পরীক্ষায় তিনটির বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণের অনুমতি না দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফের সিদ্ধান্ত অনুযায়ী তিনটির বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে শিক্ষার্থীরা একাধিকবার ইউএনওর কাছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আবেদন জানালেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, এই সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমকর্মীদের কাছে মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়ে বলেন, পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেলে তারা চরম হতাশায় পড়বেন। পরিস্থিতি বিবেচনায় রেখে মানসিক ঝুঁকির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, “বিদ্যালয়ের একাডেমিক ফলাফল ও নিয়মের আলোকে একটি রেজুলেশন করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ দুইটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে।”
তবে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—একাডেমিক শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি কতটা বিবেচনায় নেওয়া হচ্ছে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় মানবিক দৃষ্টিভঙ্গিতে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park