1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এমপিওভুক্তির দাবিতে কুমিল্লায় বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এমপিওভুক্তির দাবিতে কুমিল্লায় বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

তিন দশকের বৈষম্য নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহের বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে ও ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন পালন করেছে বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। কর্মসূচিতে নানা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন। নূরে আলম খন্দকারের সভাপতিত্বে ও মীর মোঃ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা উম্মে সালমা, সাবেক সভাপতি মোঃ রাশেদুল হক খান, সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন ভূইয়া,দিদারুল আলম,মোসাম্মৎ শায়লা সুলতানা,মোঃ মিজানুর রহমান, মোঃ মামুনুর রশীদ, ইয়াসমিন ফেরদৌসী,মোঃ হান্নান মিয়া, সৈয়দ কাইজারুল ইসলাম মুহিত। এ সময় বক্তারা বলেন- একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে একই কলেজের ইন্টার ও ডিগ্রি শিক্ষকরা সরকারি বেতন পাচ্ছেন। তাছাড়াও সদ্য জাতীয়করণকৃত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স কলেজগুলোর শিক্ষকগণও নন-ক্যাডার মর্যাদা পেয়েছেন। ডিগ্রি পর্যায়ে জনবল কাঠামোতে না থাকলেও তৃতীয় শিক্ষকগণ এবং বেসরকারি মাদরাসায় কামিল (মাস্টার্স) শ্রেণি স্তরের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও এমপিওভুক্ত হচ্ছেন। অথচ আমাদের প্রতি সম্পূর্ণ বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বছরের পর বছর আমরা নিয়মিত দায়িত্ব পালন করলেও আমাদেরকে রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা দেয়া হয়নি। আমাদের ন্যায্য দাবি পূরণ না করা হবে চরম বৈষম্যমূলক আচরণ। তারা অবিলম্বে এ ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park