
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বিভিন্ন মাল্টিমিডিয়া নিউজ কভারেজ প্ল্যাটফর্মে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত নতুন সাংবাদিক সংগঠন ‘মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম’–এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়েছে।
২৩ জানুয়ারি (শুক্রবার) বিকেলে মহেশখালীর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সোনাদিয়া দ্বীপে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। মহেশখালী উপজেলার স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত তরুণ সাংবাদিকদের নিয়েই এই “মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম” সংগঠনটির আত্মপ্রকাশ।
উক্ত সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিগ্রাম নিউজ- মহেশখালী প্রতিনিধি এম বশির উল্লাহ, দৈনিক দৈনন্দিন- মহেশখালী প্রতিনিধি সাহাব উদ্দীন সিকদার, দৈনিক যায়যায়দিন মহেশখালী প্রতিনিধি ও দৈনিক আপন কন্ঠ- স্টাফ রিপোর্টার সুমন চন্দ্র দে, মহেশখালী সবখবরের- শাহরিয়ার, প্যানোয়া নিউজ- মহেশখালী প্রতিনিধি আবু হেনা আসিফ, সিসিএন ও আজকের বাংলা পত্রিকার মহেশখালী প্রতিনিধি ওয়াজেদুল হক মণি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও মানবকণ্ঠ প্রতিনিধি বোরহান উদ্দিন রাব্বানী, দৈনিক আমাদের কক্সবাজার- মহেশখালী প্রতিনিধি মহিউদ্দিন, সবসময় নিউজের প্রতিনিধি- এইচ এম করিম, দৈনিক হোয়ানকের টিম লিডার ছাদেকুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ- মহেশখালী প্রতিনিধি নুরুল আবছার, শাপলাপুর নিউজ ডটকম প্রতিনিধি- খোরশেদ আলম, আজকের মহেশখালী- মোহাম্মদ ফাহিম, মহেশখালী ২৪–এর টিম লিডার এনামুল হক, প্রবাল নিউজ মহেশখালী প্রতিনিধি- ফারুক আজমসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম বশির উল্লাহ বলেন, ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই ‘মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম’ গঠন করা হয়েছে।
সংগঠনের অন্যতম সদস্য সুমন চন্দ্র দে বলেন, বর্তমান সময়ে ডিজিটাল ও মাল্টিমিডিয়া সংবাদ যথাসময়ে জনসাধারণের কাছে দ্রুত সময়েই পৌঁছে যায়। উক্ত সংগঠনের মাধ্যমে মহেশখালী উপজেলার জনস্বার্থ সংশ্লিষ্ট সকল স্তরের কাজ করে যাবে বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আয়োজকরা জানান, এই ফোরাম স্থানীয় সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং মহেশখালীর অঞ্চল ভেদে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এই একতাবদ্ধতা। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা সোনাদিয়া দ্বীপ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান এবং প্যারাবন কাটার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যাকালীন সাংগঠনিক বিষয় উন্নয়নে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
তারুণ্যের জয়গানের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই নতুন সংগঠনের সফলতা কামনা করেছেন সচেতন মহল। একই সঙ্গে ভবিষ্যতে মহেশখালীর গণমাধ্যম অঙ্গনে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।