1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়া উধুনিয়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

উল্লাপাড়া উধুনিয়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উধুনিয়া ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফের সার্বিক সহযোগিতা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এ কে আজাদ গণি,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরনবী সরকার বাদশা,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ,৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী মো:সামছুল মোল্লা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লিখন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমামুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,সহ উক্ত ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কমনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় এর লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।উক্ত অনুষ্ঠানের শেষে আব্দুল লতিফ বলেন ধানের শীষের বিজয় এর লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ। কারণ ধানের শীষ যদি বিজয়ী হয় তাইলে এ বিজয় শুধু ধানের শীষের না এ বিজয় বাংলাদেশের বিজয়, বাংলাদেশের ১৭ কোটি মানুষের বিজয়।তাই সে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park