1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় ঝিকিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

উল্লাপাড়ায় ঝিকিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ

মোঃকোরবান আলী রিপন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

মোঃকোরবান আলী রিপন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।
উল্লাপাড়া পৌর শহরে অবস্থিত বিদ্যালয়টিতে চলতি বছর ১৬৮ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ নিতে গিয়ে অভিভাবকদের কাছ থেকে এই অর্থ আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন একাধিক অভিভাবক।

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি বা অর্থ আদায়ের নিয়ম না থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এই অর্থ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, তার সন্তান পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যালয় থেকে সনদ নিতে গেলে তার কাছ থেকে ২০০ টাকা নেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করলে প্রধান শিক্ষক তাকে জানান, সনদ প্রস্তুতের খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক বলেন, সনদ প্রস্তুত করতে কিছু খরচ হয়েছে। সে কারণেই টাকা নেওয়া হচ্ছে। তবে কারও কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয়নি। অভিভাবকেরা স্বেচ্ছায় টাকা দিচ্ছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সনদ দিতে কোনো ধরনের অর্থ নেওয়ার নিয়ম নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park