1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলিপুরে সারাদিন ব্যাপী সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতার দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

উলিপুরে সারাদিন ব্যাপী সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতার দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

বুধবার ৩০শে জুলাই সকাল ১০:০০ টা হতে দুপুর ২:৩০টা পর্যন্ত সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সোবহান উলিপুর উপজেলার বঝরা ইউনিয়নের মধ্য কাঁঠালবাড়ি ভানু মাস্টারের বাড়ি গ্রামে একটি শ্মশানে রাস্তা না থাকায় সেখানে রাস্তা নির্মাণ সহ শ্মশানের যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রম সমাপ্ত করার আশ্বাস দেন।
এছাড়াও জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয়, গুনাইগাছ ডিগ্রি কলেজ, মেধা বিকাশ কারিগরি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং শিক্ষার মান উন্নয়ন করা সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
চর বজরা পূর্বপাড়া জামে মসজিদে একটি মাইক প্রদান করেন,চর বজরা পূর্বপাড়া যুব ক্লাবের উদ্যোগে আব্দুস সোবহানের সহযোগিতায় ২৫ জন নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে খাদ্য দ্রব্য ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।এর আগে কেবলকৃষ্ণ গ্রামের মোরশেদা বেগমের বসতঘর আগুনে পুড়ে গেলে তাকে ২ বান্ডিল ঢেউ টিন প্রদান করেন তিনি।এসময় উলিপুর উপজেলার সাধারণ মানুষ আব্দুস সোবহান কে কাছে পেয়ে খুশী হন।উলিপুর উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের জন্য শিক্ষা,স্বাস্থ্য,আবাসন ও খাদ্যভাব দূর করতে নিরলস ভাবে কাজ করে যাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করেন উলিপুর -৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুস সোবহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park