1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরগঞ্জে আ.লীগ, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার- ৮ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

ঈশ্বরগঞ্জে আ.লীগ, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার- ৮

মোজাম্মেল হক হিরন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোজাম্মেল হক হিরন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে এক আওয়ামীলীগ নেতা, মাদক ও পরোয়ানভুক্তসহ ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পলিশ।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বিভিন্ন আইনে মামলা দিয়ে ওই ৮জনকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে গত শুক্রবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন-সন্ত্রাসবিরোধী আইনে
উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের
তাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে আ.লীগ নেতা মাহাবুবুর রহমান ভূইয়া ওরফে লিটন (৩৮),
পরোয়ানভুক্ত আসামি সোহাগি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে মাহাবুব আলম।

মাদক মামলায় কামা লাল (৪০), মো. হারুন অর রশিদ (৫৫), নাজিরুন ইসলাম (৫৯)। তারা সবাই
উপজেলার মাইজবাগ ইউনিয়নের বাসিন্দা। এছাড়া সোহাগি ইউনিয়নের ভালুকভেড় মধ্যপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া(৩৪)। অপর একজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকা মানববন্ধনে এনিসিপির নেতাদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার শাকিল আহম্মেদ (৩৮)।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতা, মাদক ও পরোয়ানভুক্তসহ বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।##

##মোজাম্মেল হক হিরন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park