1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিক পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিক পালিত

আকাশ হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

আকাশ হোসেন
আশাশুনি প্রতিনিধি:

সাতক্ষীরার আশা শুনি রিপোর্টস ক্লালাবের ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত উপলক্ষে
বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতক্ষীরার আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র‍্যালি আশাশুনি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি অফিসে হলরুমের সামনে এসে শেষ হয়। পরে বিআরডিবির হল রুমে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিনের ও সাংগঠনিক সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, বিএনপি’র (এক অংশের) সদস্য সচিব মোঃ জাকির হোসেন বাবু,যুগ্ন আহবায়ক খাইরুল আহসান, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম হাফিজ,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাউসুল হোসেন রাজ,বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু,ঢাকা আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু সিদ্দিক লাকি,বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আইরিন নাহার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সরোয়ার লিটন সহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি ও বেসরকারি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের সভাপতির রাবিদ মামুদ চঞ্চল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন,সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাবেক সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক লিংকন আসলাম,দপ্তর সম্পাদক মাহাবুবুল হাসনাইন টুটুল, সদস্য মোঃ শরিফুল ইসলাম শরীফ, নুরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park