
স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে ঃ
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যতের উপস্থিতিতে স্মরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহর সঞ্চালনায় সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত), উপজেলা বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ আলোচনা রাখেন। সভায় উপজেলার ৩ জন শহীদ পরিবারের সদস্য, আহত রফিকুজ্জামান, হাসানুজ্জামান, হাবিবুর রহমান ও আমান উল্লাহ উপস্থিত ছিলেন।